https://inews.soumitra.itlab.solutions/

3913

art-literature

বাংলাদেশ ল’সোসাইটি ইউএসএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত

প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৩ ০৫:৫৫ | আপডেট : ৩০ নভেম্বর -০০০১ ০০:০০

Law_IftarNewsবাংলাদেশ ল’সোসাইটি ইউএসএ এর আয়োজনে গত ৯ এপ্রিল রোববার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশ প্লাজায় মামা’স পার্টি হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। ইফতার ও দোয়া মাহফিলে সোসাইটির সদস্য ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।   ইফতার ও দোয়া মাহফিলে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা এ্যাডভোকেট কাজী সামসুদ্দোহা, এ্যাডভোকেট শাহ মোঃ বখতিয়ার, এ্যাডভোকেট মুজিবুর রহমান, এ্যাডভোকেট শেখ আক্তারুল ইসলাম, এটর্নী মুজিবুর রহমান, এ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ প্রমুখ।   বিচারপতি খিজির আহমেদ চৌধুরী তাঁর বক্তব্যে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোকপাত করেন। এসময় তিনি দেশ, জাতি ও সমাজ গঠনে আইনজীবীদের ভুমিকা নিয়েও বক্তব্য রাখেন। সুদুর প্রবাসে বাংলাদেশী আইনজীবীদের সংগঠন বাংলাদেশের উন্নয়ন, মানবাধিকার ও সমাজ গঠনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন সোসাইটির নির্বাহী সদস্য মাওলানা আশিক আহমেদ খান। সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ জানান।