https://inews.soumitra.itlab.solutions/

3766

international

নিউইয়র্ক মেয়র এরিক অ্যাডামসের বাংলাদেশের পতাকা উত্তোলন

প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৩ ০৭:১৯ | আপডেট : ৩০ নভেম্বর -০০০১ ০০:০০

বাংলাদেশের পতাকা উত্তোলন অনুষ্ঠানে নিউইয়র্ক মেয়র এরিক অ্যাডামস। ছবি : সংগৃহীত নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্ক শহরের প্রাণকেন্দ্র ব্রডওয়ে ওয়াইটহলের চ্যারিস বুলক চত্বরে উৎসবমূখর পরিবেশে বাংলাদেশের কন্স্যুলেট জেনারেল ড. মনিরুল ইসলামের উপস্থিতে নিউইয়র্কে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে বাংলাদেশ ও আমেরিকার পতাকা উত্তোলন করেছেন। গত ৩০ মার্চ বিকেলে অনুষ্ঠিত মহতী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিটল বাংলাদেশখ্যাত ব্রুকলিন থেকে নির্বাচিত নিউইয়র্ক সিটি কাউন্সিল ওম্যান শাহানা হানিফ, নিউইয়র্ক সিটির চিফ এডমিনিস্টেশন অফিসার মীর বাশার, কমিশনার কেস্টো, এর্টনি মঈন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ড.মাসুদুল হাসান, সাবেক সাংসদ এমএম শাহীন, সাংবাদিক শেখ শফিকুর রহমান।   অনুষ্ঠানের শেষাংশে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস উপস্থিত সবাইকে নিয়ে প্রথমে আমেরিকার জাতীয় সংগীত গেয়ে আমেরিকার পতাকা উত্তোলন করেন। ম নিউইয়র্ক শিল্পকলা একাডেমির পরিচালক মনিকা রায়ের নেতৃত্বে শিল্পীবৃন্দ বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে কোনো মেয়র বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম বারের মতো উত্তোলন করলেন।