নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানববন্ধন
https://inews.soumitra.itlab.solutions/
3564
sylhet
প্রকাশিত : ২১ মার্চ ২০২৩ ০২:১১ | আপডেট : ২২ নভেম্বর ২০০২ ০০:০০
নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানাধীন হ্যালো বাংলাদেশ নামে নতুন একটি হালাল রেস্টুরেন্ট চালু হয়েছে। ১৭ মার্চ শুক্রবার দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এর উদ্বোধন হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সোসাইটির ইমাম ও খতিব মাওলানা আবু জাফর বেগ। এ সময় কমিউনিটি নেতা, সাংবাদিকসহ শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরই রেস্টুরেন্টতে ভোজনরসিকদের ভিড় লেগে যায়। দেশি-বিদেশি অনেক উৎসুক মানুষ নতুন এই বাংলাদেশি রেস্টুরেন্টটি দেখতে ও খাবারের স্বাদ নিত সেখানে ছুটে যান। বাংলাদেশি প্রসিদ্ধ সব খাবারের পাশাপাশি ক্যাটারিং ও পার্টি হলে অনুষ্ঠান করারও ব্যবস্থা রেখেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। হ্যালো বাংলাদেশের অন্যতম মালিক শাহনেওয়াজ বাঙালি খাবার সম্পর্কে বলেন, আমরা বাংলাদেশি অথেনটিক হালাল খাবার পরিবেশনের জন্যই এই রেস্টুরেন্ট চালু করেছি। বাংলাদেশি শুধু নয়, আমেরিকানদের কাছে বাঙালি খাবারকে পরিচয় করানোর লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছি।