https://inews.soumitra.itlab.solutions/

3561

sylhet

বাংলাদেশ সোসাইটির স্বাধীনতা দিবসের আলোচনা ও দোয়া মাহফিল ২৬ মার্চ

প্রকাশিত : ২০ মার্চ ২০২৩ ০২:৪৮ | আপডেট : ৩০ নভেম্বর -০০০১ ০০:০০

53aeckamবাংলাদেশ সোসাইটির উদ্যোগে ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে আগামী ২৬ মার্চ রোববার বিকেল সাড়ে পাঁচটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সোসাইটির কার্যকরী পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানে প্রবাসীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে আগামী ২ এপ্রিল বাংলাদেশ সোসাইটির আয়োজনে সপ্তম পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উডসাইডের তিব্বত কমিউনিটি সেন্টারে। ইতিমধ্যে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডগুলো নিউইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হচ্ছে।